নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ যুব ও ক্রীড়া বিভাগ, লাকসাম পৌরসভা ও উপজেলা শাখার আয়োজনে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালীটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে লাকসাম থেকে মাদক নির্মূলে প্রশাসনের প্রতি আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিরপেক্ষভাবে করা মাদক কারবারির তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কোন অদৃশ্য শক্তির কারণে ব্যবস্থা নেয়া হচ্ছে না- তা জনগণকে জানানোর জন্য আহ্বান জানান। মাদক মুক্ত সমাজ গঠনে তিনি প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
পৌরসভা যুববিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও উপজেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন মহসিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুববিভাগের সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা যুববিভাগের উপদেষ্টা হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি মু. ফয়সাল হোসেন মুন্সি, উপজেলা সেক্রেটারি মোজাম্মেল হোসেন সবুজ, আবুবকর জাহিদ। র্যালী ও আলোচনা সভায় পৌরসভা ও উপজেলা যুব বিভাগের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।








.jpg)


