Featured

Type Here to Get Search Results !

রোজী আক্তার কুমিল্লার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি শিগগিরই কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সরকারি আদেশ অনুযায়ী, নতুন কর্মস্থলে যোগদানের পর রোজী আক্তার জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, রোজী আক্তার কুমিল্লা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার