স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে সাতঘর ইছাপুরায় জুলাই আন্দোলনের শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এ সময় লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলীর উপস্থিতেই আব্দুর রহিম নামে একজন পুলিশ সদস্য জুতা পায়ে শহীদ মো. ইউসুফের কবরে উঠে পড়েন। এ বিষয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুনাহার লাইলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা বেলাল।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান বক্তারা।







.jpg)


