বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।
পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনবান্ধব সেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজগরা ইউনিয়ন পরিষদকে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) ডাঃ মোঃ নাহিমুল হোসাইন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাত। আজগরা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন, ইউনিয়ন সচিব মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, জনসংখ্যা ব্যবস্থাপনা এবং সুশাসন নিশ্চিত করতে আজগরা ইউনিয়ন পরিষদ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলা পর্যায়ের এ স্বীকৃতি ইউনিয়ন পরিষদের সেবার মান ও দায়িত্বশীলতারই প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতে আরও কার্যকর জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুপ্রাণিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা পর্যায়ে এ স্বীকৃতি অর্জনে আজগরা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।







.jpg)


