Featured

Type Here to Get Search Results !

লাকসামে অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার: বাকিদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে আলোচিত অপহরণ মামলার আসামি আলামিন (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানের তদারকির আওতায় এবং কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলীর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ উল্লাহ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণের পর তাকে জোরপূর্বক ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং মাদক সেবনে বাধ্য করা হয়। পরে ১০ এপ্রিল প্রথমবার ভিকটিমকে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল পুনরায় তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে ২৩ জুন দ্বিতীয়বার ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৪ জুন লাকসাম থানায় মামলা (জিআর-২১) দায়ের করা হয়।

মামলায় প্রধান অভিযুক্ত হলেন- সুফিয়ান মজুমদার প্রকাশ শামিম (২২), পিতা: শাহাজাহান মজুমদার, পশ্চিমগাঁও। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছে- আলামিন (২১), পিতা: ওবায়দুল হক, গোবিন্দপুর; শাহাজাহান (৫৫), পিতা: মৃত সিদ্দিক মজুমদার, পশ্চিমগাঁও; এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী বলেন, “মামলার ২ নম্বর আসামি আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার বাদী ফারহানা মাহমুদা ঝর্ণা বলেন, “আমি চার মাস ধরে আমার মেয়ের ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। গত ১৪ জুন ২০২৬ তারিখে আইজিপি, ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) ও কুমিল্লার পুলিশ সুপারের কাছে বিষয়টি অবহিত করি। এরপর পুলিশ সদর দপ্তর থেকেও যোগাযোগ করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি। পাশাপাশি শুরু থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার