নিজস্ব প্রতিবেদক: সাইফান ইসলাম লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে কুমিল্লার নাঙ্গলকোট পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খানের একমাত্র ছেলে। তার মা সাবিনা আক্তার সুমী লাকসাম উপজেলার বড়বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। সে লাকসাম উপজেলায় আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের মাস্টার ইয়াছিন খানের নাতি।
সে বর্তমানে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত। সাইফান ইসলাম ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী। নিজের সাফল্যের জন্য সে শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে ভবিষ্যতে আরো ভাল ফলাফলের জন্য সে সকলের দোয়াপ্রার্থী।







.jpg)


