রোববার ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ একেএম শাহআলম জানান, এবার বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে মোঃ সিফাতুল ইসলাম অনি, হাসিবুল ইসলাম, আফরিনা আলম খুশবু ও ফাতেহা আক্তার প্রীতি ট্যালেন্টপুলে এবং মোঃ শাহ আলম, মোঃ তালহা, ইসতিয়াক তাহিন, আফিফা সুলতানা ও জাকিয়া সুলতানা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার বলেন, ছাত্র-শিক্ষকদের প্রচেষ্টা, ম্যানেজিং কমিটির দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা এবার ভালো ফলাফল অর্জন করতে পেরেছি। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আগামীতে আমরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারবো ইনশাআল্লাহ।
এ সময় তিনি অতীত ঐতিহ্য ফিরিয়ে আনাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ম্যানেজিং কমিটি, ছাত্র-শিক্ষক ও অভিভাবকসহ এলাকাবাসীকে আরো আন্তরিকভাবে সহযোগিতার আহবান জানান।







.jpg)


