Featured

Type Here to Get Search Results !

জ্যামে পড়ে নিথর সন্তানকে খুঁজে পেলেন বাবা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছরের শিশু জারিফ বিন ফারুক দাহির নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, সহকারী শিক্ষক দিলরুবা দিলু গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে লাকসাম-নাঙ্গলকোট সড়কের ধামৈচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার জানায়, বিদ্যালয় থেকে ছেলে দাহিরকে নিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। গুরুতর আহত দাহিরকে কুমিল্লায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এদিকে কলেজ থেকে ফেরার পথে যানজটে আটকে দুর্ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান দাহিরের বাবা, প্রভাষক মো. ওমর ফারুক সোহাগ। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, একমাত্র সন্তান আর বেঁচে নেই।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার