Featured

Type Here to Get Search Results !

সোহান হত্যা মামলায় মিজানুরের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে পূর্ব শত্রুতা ও টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে সংঘটিত সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সহ-আসামি মেহেদী হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) এর বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ এপ্রিল লাকসাম বাজার এলাকায় টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহানের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ মে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন লাকসাম থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার