Featured

Type Here to Get Search Results !

লংমার্চ উপলক্ষে লাকসামে জামায়াতের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ বাস্তবায়ন উপলক্ষে লাকসামে জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের পৌরসভা কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
সভায় লংমার্চ বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে করণীয় সম্পর্কে বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়। 

পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় সভায় শুরা ও কর্মপরিষদ সদস্য, ওয়ার্ড আমীর, সভাপতি, সেক্রেটারি ও জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীগণ উপস্থিত ছিলেন।



Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার