নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে শত্রুতাবশতঃ আগুন দিয়ে এক কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা চন্ডিপুর মৌজায়।
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে শত্রুতাবশতঃ আগুন দিয়ে এক কৃষকের খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা চন্ডিপুর মৌজায়।
রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া খড়ের গাদা থেকে ধোঁয়া ওঠছে। পাশে ক্ষতিগ্রস্ত কৃষক মনপাল পূর্ব পাড়ার মোঃ আব্দুর রহমান মোল্লা হা-হুতাশ করছেন। তিনি জানান, এবার উত্তরদা ইউনিয়নের চন্দনা (চন্ডিপুর মৌজা) এলাকায় প্রায় ৫ একর জমিতে ধান আবাদ করেন। গোখাদ্য হিসেবে ধানের খড়গুলো জমির পাশে নলুয়া খালের পাড়ে ৬টি গাদায় সংরক্ষণ করেন। শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সবচেয়ে বড় গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।এলাকাবাসী দীর্ঘক্ষণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, রাতে খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনী ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। জড়িতদের চিহ্নিত করারও চেষ্টা চলছে।
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাগো লাকসাম ।। লাকসাম অঞ্চলের জনপ্রিয় একটি অনলাইন পোর্টাল ।। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর
এই পোর্টালের কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। বিস্তারিত দেখুন ...
Copyright © 2023 সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাগো লাকসাম