Featured

Type Here to Get Search Results !

নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়িতে নিদর্শন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি যাদুঘরে নিদর্শন সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বংশধররা তাঁর ব্যবহৃত নানা ধরনের জিনিসপত্র পশ্চিমগাঁওস্থ জাদুঘর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। জাদুঘরে নবাব ফয়জুন্নেসার নিদর্শনসমূহ গ্রহন করেন, জাতীয় জাদুঘরের উপ-পরিচালক নাছির উদ্দিন আহমেদ খান।

নিদর্শন সংগ্রহ কর্মসূচিতে অংশ নেন, নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর ষষ্ঠ বংশধর ফজলে হাসান চৌধুরী আয়াজ (আয়াজ আলী চৌধুরী), কানিজ ফাতেমা চৌধুরী সিমা, আইনুন নিশাত তাজওয়ার, রূপসা জমিদার বাড়ির সাজ্জাদ মাইনুদ্দিন হাসান, সৈয়দা বিলকিস আরা। এসময় উপস্থিত ছিলেন, ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুস, এমএস‌ দোহা প্রমুখ।
নিদর্শন সংগ্রহ অনুষ্ঠানে ফয়জুন্নেসার বংশধররা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয়দের নিকট এ মহিয়ষী নারীর ব্যবহৃত ও সংগৃহীত অনেক মূল্যবান জিনিসপত্র রক্ষিত আছে। পর্যায়ক্রমে এসব মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার