Featured

Type Here to Get Search Results !

লাকসাম থানায় কুমিল্লার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: লাকসাম থানায় আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লার নবাগত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে তিনি থানায় আসলে লাকসাম থানা পুলিশ তাকে অভিবাদন জানান। পরে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ থানার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। 

পুলিশ সুপারের পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার, লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন খান, ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, এসআই আশরাফুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই আব্দুল লতিফসহ থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার