Featured

Type Here to Get Search Results !

লাকসামে মেম্বারের স্বামীসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামীসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। লাকসাম থানা পুলিশ সোমবার রাতে উপজেলার মাওলানা সাহেবের বাজার এলাকায় জুয়া খেলায়রত অবস্থায় গ্রেপ্তার করে মঙ্গলবার (১৬ জুলাই) কুমিল্লা আদালতে প্রেরণ করে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন খান জানান, সোমবার রাতে উপপরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ জুয়াড়িদের আটক করেন। থানায় মামলা দায়ের করে মঙ্গলবার ছয় জুয়াড়িকে কুমিল্লা আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ৬ জুয়াড়ির মধ্যে রয়েছে- মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার নাছরিন আক্তারের স্বামী মোঃ খোরশেদ আলম পিন্টু (৩০)। তিনি কাগৈয়া গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। গ্রেপ্তার বাকি জুয়াড়িদের মধ্যে রয়েছে- লক্ষীপুরের মৃত ওহেদ আলী ছেলে আলী হোসেন (৪০), মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ শরীফ (৩২), পরানপুরের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে ফখরুল ইসলাম হিরন (৩৪), নাগঝাটিয়ার আবদুর রহমানের ছেলে মোহাম্মদ মাসুদ রানা (৩৪), জনার্দ্দনপুরের মৃত আব্দুল গফুরের ছেলে আবদুল কাদের (২৮)।

ওসি সাহাবুদ্দিন খান জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় জুয়া -চুরি-ডাকাতিসহ যে কোন অপরাধ দমনে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, অপরাধি যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার