প্রেমে বাধা দেয়ায় আত্মহত্যার অভিযোগ
নিহতের পিতার বরাত দিয়ে লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের রিকশা শ্রমিক মোঃ সুমন মিয়া মেয়ে সুরাইয়া আক্তার সূবর্ণাসহ পরিবার নিয়ে লাকসাম পৌরসভার ফতেপুর এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে সুবর্ণা একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। পরিবারের সদস্যরা এতে নিষেধ করলে বৃহস্পতিবার রাতে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু ঘটে।
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।







.jpg)


