Featured

Type Here to Get Search Results !

নাথেরপেটুয়া ইউপি নির্বাচনে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক: প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিন প্রার্থীর মাঝে। বৃহস্পতিবার (১১ জুলাই) প্রতীক বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল হাসান পাটওয়ারী। তিনি জানান, ২৭ জুলাই নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনজন প্রার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে মোঃ ওমর ফারুক রিপন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, মোঃ জসিম উদ্দিন পেয়েছেন আনারস ও মোঃ সহিদুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতীক। ইউনিয়নটিতে ১০ হাজার ২৫৬ জন পুরুষ ও ৯ হাজার ১৩৯ জন মহিলা ভোটার রয়েছেন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

এদিকে, প্রতীক হাতে পাওয়ার পর চেয়ারম্যান প্রার্থী মোঃ ওমর ফারুক রিপন অসহায়, অবহেলিত মানুষের পাশে থাকার জন্য মোটরসাইকেল প্রতীকে সকলের সমর্থন প্রার্থনা করেন।

নাথেরপেটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার