
নিজস্ব প্রতিবেদক: লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিসের দাওয়াতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে লাকসাম পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাউজিং মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনীর নেতৃত্বে র্যালি ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদ বিন হাসানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম ফয়জী।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদি সরকার দেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে। আলেম-ওলামাদের জেলে পুরে, নির্যাতন করে নিঃশেষ করে দিতে চেয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে মহান আল্লাহ তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। ইসলামী শাসন কায়েমের মাধ্যমেই সমাজে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমরা কোন বৈষম্য চাই না। ইসলাম কায়েম হলেই দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। দেশ উন্নত হবে, কোন বৈষম্য-অরাজকতা থাকবে না।






.jpg)


