Featured

Type Here to Get Search Results !

লাকসামে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার লাকসামে নানার বাড়ীতে বেড়াতে এসে নৌকায় ভ্রমণ করতে গিয়ে পানিতে ডুবে শাহানা আক্তার (১২) ও আরিচ (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার   আউশপাড়া ভূইয়া বাড়ীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশু শাহানা আক্তার শাহারাস্তি উপজেলার রঘুরামপুর মুন্সী বাড়ীর হান্নান মুন্সির মেয়ে ও আরিছ হোসেন  বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এমরান হোসেনের ছেলে। 

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহানার নানা আউশপাড়ার বাসিন্দা রাশেদ ভূইয়া। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন আগে  ছোট্ট আরিছ ও শাহানা আক্তার নিজ গ্রাম থেকে মায়ের সঙ্গে  আউশপাড়া গ্রামের মৃত সাদেক হোসেনের ছেলে রাজু ও রাশেদ ভূইয়া তার নানা ও খালুর বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার বিকেলে আউশপাড়া ভূইয়া বাড়ীর আরও ৫/৬টি শিশুকে সঙ্গে নিয়ে নৌকা ভ্রমণ করতে যায় তারা। ভূইয়া বাড়ির বেড়িবাঁধ এলাকায় শাপলা তুলতে গিয়ে হঠাৎ  নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৬ জনের মধ্যে  ৪ শিশু বেড়িবাঁধে উঠলেও অপর দুই শিশু পানিতে ডুবে যায়। এসময় শিশুদের আত্মচিৎকারে পানিবন্দী স্বজনরা বাড়ী থেকে এসে দুই শিশুকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকীর জানান, আমি খবর পেয়েছি, বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার