Featured

Type Here to Get Search Results !

চারশ পরিবারের মাঝে ছওয়াব'র খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ছওয়াব (সোস্যাল এজেন্সি ফর ওয়েল ফেয়ার এন্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ফাউন্ডেশনের উদ্যোগে লাকসামে চারশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাগাইশ দরবারের পীর সাহেব মাওলানা মোস্তাক ফয়েজী।

 সুরক্ষা সিটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টুর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা সহিদ উল্লাহ, সওয়াব ফাউন্ডেশনের ম্যানেজার অপারেশন আফতাবুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসাইন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা কলেজ বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, লবন ও বিস্কুট।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার