Featured

Type Here to Get Search Results !

র‌্যাব'র অভিযানে গাঁজা ও প্রাইভেট কারসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব'র অভিযানে সাড়ে ১৯ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ মোঃ ইয়াছিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর)  বিকেলে উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার উত্তর সাহাপুর গ্রামের মৃত ইন্নত আলীর ছেলে।

র‌্যাব-১১,  সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইয়াছিন দীর্ঘদিন জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। র‌্যাব-১১ মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব'র অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার