Featured

Type Here to Get Search Results !

লাকসাম মডার্ণ হসপিটাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরশহরের বাইপাসে লাকসাম মডার্ণ হসপিটালের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হসপিটালের উদ্বোধন হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হসপিটালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল বারেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম বনিক সমিতির যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, বনিক সমিতির সদস্য কামাল হোসেন, ইসলামী ব্যাংক লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ সানাউল্লাহ। 

পরিচালকদের মাঝে বক্তব্য রাখেন, স্বপন সিংহ, মোঃ ওমর ফারুক, ইমরান হোসেন, ডাঃ আইরন ইয়াছমিন, মোঃ জসিম উদ্দিন, হারুনুর রশিদ বাবুল, শহীদ উল্ল্যাহ, হুমায়ুন কবির মজুমদার প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন হাফেজ মাওলানা ওসমান গণি ও মাওলানা জয়নাল আবেদীন।

হাসপাতালের চেয়ারম্যান আব্দুল বারেক জানান, লাকসাম পৌরশহরে ব্যতিক্রম ধর্মী ও অত্যাধুনিক স্বাস্থ্য সেবার মন মানসিকতা নিয়ে লাকসাম মর্ডাণ হসপিটালের উদ্বোধন করা হয়েছে। এখানে ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ ডাক্তার গণ। এছাড়া সুপরিসর অপারেশন থিয়েটার, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফিসহ অত্যাধুনিক মেশিন ও ২৪ ঘন্টা এম্বুলেন্সের সুবিধা রয়েছে।  এলাকার পল্লী ডাক্তার গণও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রতিষ্ঠানের প্রশাসনের লোকজন শতভাগ সেবা দিবেন বলে অঙ্গীকারাবদ্ধ। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার