নিজস্ব প্রতিবেদক: 'ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিশেষ' এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসাম থানায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানার সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, বিএনপি নেতা ইব্রাহীম খলিল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি বিশ্বতম সাহা বিশু, মজলিশপুর বিহারের চন্দ্র জ্যৌতি ভিক্ষু, সাংবাদিক মোঃ আবুল কালাম, শহিদুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক, খেলাফত মজলিসের আনোয়ার জাহিদ, ইসলামী আন্দোলনের নেছার উদ্দিন সুমন, বিএনপি নেতা জসিম উদ্দিন, নবাব ফয়জুন্নেসা জামে মসজিদের খতিব ও ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা শহিদুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, ছাত্রনেতা রাসেল আহমেদ, ফখরুদ্দিন পাটোয়ারী প্রমুখ। এ সময় লাকসাম প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন রাজনীতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সভা শেষে একটি ধর্মীয় সম্প্রীতি র্যালি বের করা হয়।







.jpg)


