এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া, সমবায় কর্মকর্তা তানভির আহমেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কর মিয়াজী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুরুল আলম মজনু, জামায়াত নেতা মাওলানা আবদুর রহিম প্রমুখ
মনোহরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা
Wednesday, December 04, 2024
নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর হাফেজ মাওলানা মোঃ নুরন্নবী, বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ ভূঁইয়া, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ আবু ইউসুফ, সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুর রহমান।
Tags







.jpg)


