Featured

Type Here to Get Search Results !

মনোহরগঞ্জে কৃষক দলের সমাবেশ প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (৪ ডিসেম্বর) মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উপজেলা কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া মোজাম্মেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ কৃষক দলের আহবায়ক মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, সদস্য সচিব সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর, কুমিল্লা দক্ষিণ জেলার কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, যুগ্ম আহ্বায়ক হোসেন মোঃ ফারুক, হানিফ মিয়া, হাজী সেলিম, হারুনুর রশীদ মজুমদার, আবুল বাশার, মিজানুর রহমান মিলন।

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুরুল আলম মজনু, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার