Featured

Type Here to Get Search Results !

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল অস্ত্রসহ ১০ তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

অভিযানে ২টি নাইন এমএম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করে সেনাবাহিনী।

অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের - নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং ধর্মসাগর পাড় এলাকার অপু (৪২)।

গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। 

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার