এতে প্রধান অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতার প্রবাসী (ব্যবসায়ী) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, খেলা ধুলার মাধ্যমে ছাত্র ও যুব সমাজ মাদক, মোবাইল, সন্ত্রাস এবং জঙ্গিবাদসহ বিভিন্ন আশক্তি থেকে দূরে থাকে। মনোহরগঞ্জ আমার জন্মস্থান। এ উপজেলার প্রতিটি মানুষকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। ঝলম প্রিমিয়ার ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিস ফ্রিজ কাপ ক্রিকেট টুর্ণামেন্টের চমৎকার ও সুশৃঙ্খল সমাপ্তি হয়েছে। আমি আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আজকের খেলার দর্শক দেখে আমি অভিভূত। খেলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা রয়েছে, তবে আমাদের দেশের ক্রীড়াঙ্গনকেও রাজনীতির বেড়াজালে আবদ্ধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে একটি মহল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য শাহ আলম, বিশিষ্ট রাজনীতিবীদ হাসান পাটোয়ারী, আরিফুর রহমান, মনোহরগঞ্জ আইডিয়াল স্কুলের পরিচালক মো. মামুনুর রশিদ, মো.সামছুল আলম, মো.আলাউদ্দিন, মো.নেয়ামত উল্লাহ নয়ন, বিশিষ্ট সমাজ সেবক মো. সাইফুল ইসলাম, মো.বেল্লাল হোসেন, আবদুল্লাহ আল মামুন।
খেলায় ঝলম ক্রিকেট একাদশ পেয়ারাতলী ক্রিকেট একাদশকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।







.jpg)


