উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লি.'র সভাপতি ও কুমিল্লা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বদরুল আলমের পরিচালনায় সভায় সমবায়ী গোলাম ফারুক, মাওলানা মোঃ সহিদ উল্লাহ, আব্দুল হামিদ, জাকির হোসেনসহ উপজেলার সমবায় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বিগত সেশনের আয়-ব্যয়ের বিবরণ তুলে ধরেন বিআরডিবি কার্যালয়ের হিসাব রক্ষক মাইন উদ্দিন। এ সময় বিআরডিবি'র কর্মকর্তা ও উপজেলার সমবায় সমিতি সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


