Featured

Type Here to Get Search Results !

লাকসাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন

আহসান সভাপতি, এমরান সম্পাদক 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে স্থানীয় রেস্তোরাঁ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ আহসান হাবীব মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাবেক সভাপতি আলহাজ আব্দুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, মরন সাহা।

বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান সফিক, এমরান হোসেন মিলন, মাহবুবুর রহমান, আমান উল্লাহ। এ সময় আবু তাহের খন্দকার, মনিরুজ্জামান রতন, শামসুল আলমসহ লাকসাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একাধিক প্রার্থী না থাকায় সম্মেলনে আলহাজ আহসান হাবীব মজুমদারকে সভাপতি, মোঃ সফিকুর রহমান সফিক, এমরান হোসেন মিলনকে সাধারণ সম্পাদক, আমান উল্লাহকে সাংগঠনিক সম্পাদক ও মোঃ আবুল কালামকে কোষাধ্যক্ষ করে ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটি ঘোষণা করেন, লাকসাম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের আহবায়ক আবুল কালাম আজাদ ও যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার