Featured

Type Here to Get Search Results !

খেলাধুলা মাদকসহ বিপথগামীতা থেকে যুবসমাজকে রক্ষা করে: মনোহরগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টে জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, খেলাধুলা মাদকসহ সবধরনের বিপথগামীতা থেকে যুবসমাজকে রক্ষা করে। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম খেলাধুলার উন্নয়নসহ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। সকলকে সাথে নিয়ে সমাজ থেকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি দূর করে একটি ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ সমাজ বিনির্মাণে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম কাজ করে যাচ্ছে। 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে কুমিল্লার মনোহরগঞ্জের শাহ শরীফ ডিগ্রি কলেজ মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এলাকার সকল শ্রেণি-পেশার লোকজনকে সহযোগিতার আহবান জানান।

শাহ শরীফ রহ. ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনির হোসেন হেলালের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি এটিএম শওকত হোসেন বিপ্লব, শাহ শরীফ ডিগ্রি কলেজের প্রভাষক মোজাহেরুল ইসলাম, মির্জাপুর সাত পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কাশেম, আয়োজক জাহিদুল ইসলাম রাশেদ।

রাশ ব্রো প্রেজেন্টস আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুদাফরগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ঝলম থ্রি স্টার ক্লাবকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শীত উপেক্ষা করে নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার