নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনে কুমিল্লা নেওড়া শান্তিনগর ক্লাবকে ০-১ গোলে হারিয়ে সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি জয়লাভ করে। জয়সূচক গোল করে সোনাইমুড়ী খেলোয়াড় কল্যাণ সমিতির মাহি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা সহিদ উল্লাহ, সহ-সেক্রেটারি মুহাম্মদ নুরে আলম, পৌরসভা যুব বিভাগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, ইসলামী ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফোরকান, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফরাতুল করিম রিমু, কোষাধ্যক্ষ, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ইব্রাহিম খলিল। সহকারী হিসেবে ছিলেন, জাহাঙ্গীর আলম ও ইকবাল হোসেন। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, আব্দুল কাদের।
আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় একই ভেন্যুতে বরুড়া বর্ণমালা ফুটবল ও কুমিল্লা নেওড়া আদর্শ ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।







.jpg)


