Featured

Type Here to Get Search Results !

লাকসামে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের আয়োজনে ভাষা সৈনিক সাংবাদিক আব্দুল জলিল স্মৃতি হোন্ডা-ফ্রীজ কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে লাকসাম স্টেডিয়ামে শান্তা মেডিকেল লাকসাম একাদশ বনাম নোয়াখালী এনএফসি ইউনাইটেড ক্লাবের উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী খেলায় শান্তা মেডিকেল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। শান্তা মেডিকেল একাদশের পক্ষে খেলার প্রথমার্ধে গোল করেন, বিদেশি খেলোয়াড় নানা। আর দ্বিতীয় গোলটি করেন সুজন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সুজন।
সাংবাদিক নুর উদ্দিন জালাল আজাদের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, নবাব ফয়জুন্নেছার বংশধর আয়াজ আলী চৌধুরী, শান্তা হসপিটালের চেয়ারম্যান আলহাজ সেলিম মীর, ব্যবস্থাপনা পরিচালক মীর মোঃ আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফ্রাতুল করিম রিমুসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। নানা বয়সের শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জাহাঙ্গীর আলম। সহকারী হিসেবে ছিলেন লাকসামের মিলন ও নোয়াখালীর আরিফুল ইসলাম। ফোর্থ রেফারি ছিলেন, এনায়েত উল্লাহ হেজাজি। ম্যাচ কমিশনার ছিলেন, আব্দুল কাদের।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশগ্রহণ করছে।
আগামী রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় একই ভেন্যুতে লাকসাম পশ্চিমগাঁও পুরাতন বাজার আদর্শ ক্লাব ও কুমিল্লা আদর্শ ফুটবল একাডেমীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।


Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার