তিনি বলেন, ব্রিটিশদের সাথে লড়াই করে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম সেটা টিকেনি, একাত্তর সালে একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আবার লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করতে চায় না। আর এদেশের মানুষ ভারতের কাছে বশ্যতা স্বীকার করে না। ভারত নিজেদের সুবিধার্থে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল। বিনিময়ে বিগত ৫৪ বছর আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, শোষণ করেছে।
আর এদেশে একটি দল শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন গুম খুন করেছে। তাদের নির্বাচন ছিল ১০ হন্ডা ২০ গুন্ডা নির্বাচন ঠান্ডা। বিগত ১৫ বছর যারা এদেশ শোষণ করেছে তারা তাদের নিজেদের দেশ ভারতে ফিরে গেছে! যারা শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন গুম খুন করেছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে। ভারতকে এ জন্য জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা, সোনার বাংলার শ্লোগান বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ২৮ কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারেনি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে না। স্বৈরাচার, ফ্যাসিবাদ এদেশের মানুষ রুখে দেবে। যারা এদেশে গণহত্যা চালিয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা গণহত্যার বিচার চাই। জুলাই বিপ্লব, শাপলা চত্বর আর বিডিআর গণহত্যাসহ তিনবার গণহত্যা হয়েছে। অনতিবিলম্বে এ গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ডা. তাহের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জরুরী সংস্কার করে নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। তবে ১৪, ১৮, ২৪ মডেলের নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ নুরুন্নবীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ আনোয়ার হোসেনের পিতা আবু তাহের, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সেক্রেটারি ডা. আবদুল মুবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান ও সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


