উপপরিদর্শক হারুন অর রশিদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) এসএম আরিফুর রহমান।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে লাকসাম থানায় মতবিনিময় সভা
Thursday, September 18, 2025
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসাম থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অংশ নেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসীন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম পৌরসভা সভাপতি মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোঃ আবুল কালাম, আবুল হোসেন বাবুল, শহিদুল ইসলাম শাহীন, যুবদল নেতা বিশ্বতম সাহা বিশুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।







.jpg)


