Featured

Type Here to Get Search Results !

নাঙ্গলকোটের ডাক্তার কামরুজ্জামানের ইন্তেকাল

 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটের বিশিষ্ট মনোরোগ চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ কে এম কামারুজ্জামান (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ডাক্তার কামারুজ্জামানকে নাঙ্গলকোট খাঁন বাড়ি জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নাঙ্গলকোট আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার কামারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান ছিলেন। তিনি নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ, নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল গালর্স স্কুল, নাঙ্গলকোট মনোয়ারা মাহমুদা বালিকা মাদরাসা, নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নাঙ্গলকোট ডাক্তার জামান্স কিন্ডার গার্ডেন, নাঙ্গলকোট হাছান জামিলা ফাউন্ডেশন, ১০০ শয্যা বিশিষ্ট নাঙ্গলকোট জামান্স ক্লিনিক ও মাইডার হোম, এছাড়া তিনি ঢাকার বনানীতে জামান্স ক্লিনিক ও মাইডার হোম প্রতিষ্ঠা করেন। ডাক্তার কামারুজ্জামানের পিতা হাসানুজ্জামান ছিলেন পাকিস্তান সরকারের এম এল এ, তিনি প্রতিষ্ঠা করেন নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয়।

ডাক্তার কামারুজ্জামানের মৃত্যুতে নাঙ্গলকোটের সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও তাঁর মৃত্যুতে নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব নূরুল আফসার নয়ন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছানসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন ও তোর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার