কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন, বাংলাদেশ সরকারের (অব.) অতিরিক্ত সচিব ড. রওশন আর বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
কুমিল্লায় নবাব ফয়জুন্নেছার মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি পালন
Tuesday, September 23, 2025
নিজস্ব প্রতিবেদক: নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।







.jpg)


