Featured

Type Here to Get Search Results !

সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে আ'লীগের ৫ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে কুমিল্লার চান্দিনায় পৃথক অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২১ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চান্দিয়ারা ভূইয়া বাড়ির মৃত তৈয়ব আলী ভূইয়ার ছেলে পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুকুল ইসলাম ভূইয়া, বেলাশ্বর কচুয়ারপাড় গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে চান্দিনা পৌরসভা তাঁতীলীগের সভাপতি মো. মাহাবুব আলম, হাসিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাতাঘাসি ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন। 

এদিকে, মাধাইয়া ইউনিয়নের যুবলীগ নেতা নাওতলা গ্রামের নূরুল ইসলামের ছেলে কামরুল হাসান কুট্টির বিরুদ্ধে পূর্বের ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, বেলাশ্বর গ্রামের কুটু মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামকে বিস্ফোরক আইনে গ্রেফতার দেখানো হয়েছে। 

 চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে ২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। অপর ৩ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার