Featured

Type Here to Get Search Results !

"ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে মানুষ উন্মূখ হয়ে আছে'' -ডঃ সরওয়ার

মনোহরগঞ্জের বরল্লা ও মুন্সিরহাটে ডঃ সরওয়ার ছিদ্দিকীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা ও মুন্সিরহাট এলাকায় তিনি গণসংযোগ করেন।
এর আগে বিকেলে তিনি বরল্লা হাইস্কুলে আয়োজিত নির্বাচনী কর্মী বৈঠকে যোগ দেন।

 গণসংযোগকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, মানুষ মানব রচিত সব শাসন ব্যবস্থা দেখেছে। এখন মানুষ আল্লাহর বিধানে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়। মানব রচিত রাষ্ট্র ব্যবস্থা থেকে মানুষ মূখ ফিরিয়ে নিয়েছে। মানুষ ইনসাফ চায়, ইহসান চায়, আদল চায়। তাই দলে দলে মানুষ ইসলামের পতাকাতলে আসছে। আগামী নির্বাচনে আদল-ইহসানের প্রতীক, ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে মানুষ উন্মূখ হয়ে আছে। ইসলামের বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।

গণসংযোগকালে সফর সঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, উত্তর হাওলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান ভুঁইয়া, কেন্দ্র পরিচালক মাস্টার হুমায়ুন কবির সেলিম, উত্তরহাওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিমুল এহসান গাওহার, সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, ইউনিয়ন যুববিভাগ সভাপতি মোঃ শাহাদাত হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার