Featured

Type Here to Get Search Results !

লাকসামে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

নিজস্ব সংবাদদাতা: কুমিল্লার লাকসামে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌর অডিটোরিয়ামের পাশে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি নুরে আলম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দঃ জেলা সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, আইনজীবী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি জুনাব আলি, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, কুমিল্লা দঃ জেলা যুব হিন্দু ভক্তফ্রন্ট সভাপতি লিটন চন্দ্র ভৌমিক, মনোহরগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি আবুল হাসেম, নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক ফ্রন্ট দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আব্দুর রহমান স্বেচ্ছাসেবক ফ্রন্ট লাকসাম উপজেলা, স্বেচ্ছাসেবক ফ্রন্ট লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হোসেন, লাকসাম উপজেলা ছাত্রী ফ্রন্ট সভানেত্রী ফারজানা আক্তার লিজা, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী সৈয়দা হোসনেয়ারা বেগম, লাকসাম উপজেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী পারুল আক্তার, পৌরসভা জাকের পার্টি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিটন, লাকসাম উপজেলা মহিলা ফ্রন্ট সাধারণ সম্পাদক জাহানারা বেগম, লাকসাম পৌরসভা ৬নং ওয়ার্ড সভাপতি ইমাম হোসেন,  কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সহ-পরিবহন সম্পাদক আমান উল্লাহ।

সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন, যুব ওলামাফ্রন্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের। 

এসময় লাকসাম উপজেলা জাকের পার্টির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা উল্লেখ করেন, জাকের পার্টি-ই একমাত্র শান্তির দল। কলেমার ইসলামে ঐক্যবদ্ধ হয়ে এই মাতৃভূমিকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। 

এ সময় তারা দেশবাসীকে জাকের পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভা শেষে একটি র‍্যালী বের হয়ে দৌলতগঞ্জ বাজার ও বাইপাস সড়ক প্রদক্ষিণ করে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার