Featured

Type Here to Get Search Results !

২১৫ বছর পর লাকসামের আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমির পুনর্নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে পূনর্নির্মিত আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমির উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পশ্চিমগাঁও মিয়াপাড়ায় আম্মাজান জামে মসজিদ এন্ড মক্তব একাডেমি কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মোহাম্মদ মনজুরে ইলাহী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুনিয়াবি জীবনে প্রকৃত পরিবর্তন আনতে হলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ অপরিহার্য। মসজিদ ও মক্তব সমাজের নৈতিক ও মানবিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গুলশান তাকওয়া সোসাইটি মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, বিশিষ্ট আলেমেদ্বীন কারী মোহাম্মদ ইসমাইল প্রমুখ। 

আম্মাজান জামে মসজিদ ও মক্তব একাডেমির সভাপতি সাংবাদিক মিজানুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মসজিদের মোতোয়াল্লি কানাডা প্রবাসী হায়াতুন নবী চৌধুরী। 

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমধর্মী এই মসজিদ পুনঃনির্মাণে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান, কোরআন হাদিস সমন্বয়ে ইসলামিক পাঠাগার, প্রাত্যহিক মক্তব এবং প্রতিমাসে একবার এলাকার দুঃস্থ গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা উপস্থাপন করা হয়। ২১৫ বছর পর মসজিদটি পুনর্নির্মাণের মাধ্যমে আম্মাজান মসজিদ এন্ড মক্তব একাডেমি এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা করে বলে আয়োজকরা জানান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার