ইসলাম গতানুগতিক ধর্ম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ ধর্ম ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সবই ইসলামে রয়েছে। মহান আল্লাহ প্রদত্ত মহানবী সা. প্রদর্শীত ইসলামে সমাজ নীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, পারিবারিক জীবন সবই অন্তর্ভুক্ত রয়েছে। মূল্যবোধ না থাকলে রাষ্ট্র গঠনের উদ্দেশ্যই ব্যহত হয়। আর মূল্যবোধের মূল কনসেপ্ট রয়েছে ইসলামে। জামায়াতে ইসলামী মূল্যবোধ সম্পন্ন ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়।
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ এশা লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গন্ডামারা এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
গন্ডামারা ইউনিট সভাপতি মোহাম্মদ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মু. তৈয়ব আলীর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা সেক্রেটারি মু. জোবায়ের ফয়সাল, ৮নং ওয়ার্ড আমীর মু. আব্দুল জলিল, অ্যাডভোকেট মোশারফ হোসেন খন্দকার, বিশিষ্ট মুফাচ্ছির মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মাওলানা আদম সফিউল্লাহ।
উঠান বৈঠকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।







.jpg)


