Featured

Type Here to Get Search Results !

কুমিল্লা-৯ আসনে বিক্ষোভ সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা) আসনে দলীয় মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলার সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে বিএনপি নেতা-কর্মীরা।

এর আগে বিভিন্ন স্থান থেকে খিলা বাজারে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তারা। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে খিলা বাজারের মনোহরগঞ্জ অংশ থেকে লাকসাম অংশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সৃষ্টি হয় যানজটের।

স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম কর্নেল এম আনোয়ারুল আজিমের সুযোগ্যা কন্যা লাকসাম-মনোহরগঞ্জের অবিসংবাদিত নেত্রী সামিরা আজিম দোলাকে মনোনয়ন না দিয়ে বঞ্চিত করা হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না। আমরা দোলাকে কুমিল্লা-৯ আসনে এমপি হিসেবে দেখতে চাই। আমরা কোন ধান্দাবাজকে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই না। তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের ভাষা বুঝে অবিলম্বে কেন্দ্র সিদ্ধান্ত বদল করবে বলে আমাদের বিশ্বাস। দোলা ছাড়া কাউকে মানি না, মানবো না।

লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী জসিম উদ্দিন বলেন, দক্ষিণ কুমিল্লা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সামিরা আজিম দোলাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে। তাঁর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। কুমিল্লা-৯ আসনে দোলার বিকল্প নেই। অন্য প্রার্থীকে কেউ গ্রহন করবে না। যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে তাদের হাতে ধানের শীষ নিরাপদ নয়। দোলা আজিমের হাতেই ধানের শীষ নিরাপদ।

প্রায় ঘন্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে শত শত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোলা আজিমের ফেস্টুন ব্যানার নিয়ে অংশ নেন।



Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার