Featured

Type Here to Get Search Results !

লাকসামে আলিম ও এইচএসসিতে শতভাগ পাশ নেই

একেএম মাহদি হাসান রাফি: এইচএসসি ও আলিম পরীক্ষায় লাকসাম উপজেলার ৮টি মাদ্রাসা ও ৯টি কলেজের কোন প্রতিষ্ঠানেই শতভাগ শিক্ষার্থী পাশ করেনি। তবে শূন্য ফলাফলও নেই।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৯টি কলেজের ১৫৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৯ জন জিপিএ-৫সহ ১০১৭ জন পাশ করে। পাশের হার ৬৫ ভাগ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ৮টি মাদ্রাসার ৩৫২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ২২ জন জিপিএ-৫সহ ৩১৮ জন পাশ করে। পাশের হার ৯০.৩৪ ভাগ। 

এবার উপজেলার বড়বাম ফাজিল মাদ্রাসার ৩৭ জনে ২ জন জিপিএ-৫সহ ৩৬ জন পাশ করে, পাশের হার ৯৭.২৯ ভাগ। ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০ জনে ১৯ জন উত্তীর্ণ। পাশের হার ৯৫ ভাগ। ফুলগাঁও ফাজিল মাদ্রাসার ৩০ জনে ৪ জন জিপিএ-৫সহ ২৮ জন উত্তীর্ণ। পাশের হার ৯৩.৩৩ ভাগ। দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার ১৩৮ জনে ৬ জন জিপিএ-৫সহ ১২৬ জন পাশ করে। পাশের হার ৯১.৩০ ভাগ। মুদাফরগঞ্জ ফাজিল মাদ্রাসার ৫৪ জনে ৩ জন জিপিএ-৫সহ ৪৯ জন পাশ করে। পাশের হার ৯০.৭৪ ভাগ।  বিজরা নাজিরিয়া ফাজিল মাদ্রাসার ৪১ জনে ৪ জন জিপিএ-৫সহ ৩৬ জন পাশ করে। পাশের হার ৮৭.৮০ ভাগ। কালিয়াপুর কাজিমুদ্দিন আলিম মাদ্রাসার ১৫ জনে ৩ জন জিপিএ-৫সহ ১২ জন উত্তীর্ণ, পাশের হার ৮০ ভাগ। আউশপাড়া ফাজিল মাদ্রাসার ১৭ জনে ১২ জন উত্তীর্ণ, পাশের হার ৭০.৫৮ ভাগ। উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৯০.৩৪ ভাগ।

অন্যদিকে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় উপজেলার আবুল কালাম হাইস্কুল এন্ড কলেজের ৪৯ জনে ৪৯ জন পাশ করে। পাশের হার ৯৮ ভাগ। গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০৭ জনে ১ জন জিপিএ-৫সহ ৮৯ জন পাশ করে। পাশের হার ৮৩.১৮ ভাগ। নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের ৭৯৯ জনে ২৮ জন জিপিএ-৫সহ ৫৯৮ জন পাশ করে। পাশের হার ৭৪.৮৪ ভাগ। রহমানিয়া চিরসবুজ স্কুল এন্ড কলেজের ৮০ জন্য ৪৮ জন পাশ করে। পাশের হার ৬০ ভাগ।  মুদাফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড কলেজের ৯৭ জনে ৫৭ জন পাশ করে। পাশের হার ৫৮.১৬। নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজের ২০৩ জনে ১০৬ জন পাশ করে। পাশের হার ৫২.২২ ভাগ। আজগরা হাজী আলতাফ আলী স্কুল এন্ড কলেজের ৫১ জনে ২৪ জন পাশ করে। পাশের হার ৪৭ ভাগ। আতাকরা স্কুল এন্ড কলেজের ২৬ জনে ৯ জন পাশ করে। পাশের হার ৩৪.৬২ ভাগ। লাকসাম মডেল কলেজের ১৫২ জনে ৩৮ জন পাশ করে। পাশের হার ২৫ ভাগ।  উপজেলায় শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৬৫ ভাগ। 

লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার