Featured

Type Here to Get Search Results !

মনোনয়নপত্র জমা দিলেন মীর আবু বকর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মীর মোঃ আবু বকর সিদ্দিক। রোববার (২৮ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি মুঈন উদ্দিন, জেলা যুব ফ্রন্ট সদস্য সচিব হেলাল উদ্দিন, লাকসাম উপজেলা সিনিয়র সহ সভাপতি শহিদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, লাকসাম উপজেলা যুবফ্রন্ট সভাপতি মাওলানা আলাউদ্দিন, ইসলামী ফ্রন্ট পৌরসভা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রসেনা সভাপতি মাওলানা সাফায়েত হোসেন।

মনোনয়নপত্র জমাদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর আবু বকর ইসলাম ও মুক্তিযুদ্ধের আলোকে সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, সুযোগ পেলে কোরআন ও সুন্নাহর আলোকে স্বাধীনতার স্বপক্ষে লাকসাম ও মনোহরগঞ্জবাসীর জন্য কাজ করবো।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার