Featured

Type Here to Get Search Results !

কুমিল্লা-৯ আসনে পিতা-পুত্রসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ আসনে পিতা-পুত্রসহ ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা এবং সহকারী রিটার্নিং অফিসার ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির নিকট প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। 

মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম, তাঁর ছেলে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, খেলাফত মজলিস মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিশ মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মোঃ মিজানুর রহমান চৌধুরী ও জাতীয় পার্টির মোঃ গোলাম মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন, প্রয়াত সংসদ সদস্য কর্নেল আজিমের কন্যা সামিরা আজিম দোলা, বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির আহবায়ক মোহাম্মদ মফিজুর রহমান, মোঃ আবুল কাশেম। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) ও রোববার (২৮ ডিসেম্বর) এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এ আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের মধ্যে গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ হাসান, স্বতন্ত্র মোহাম্মদ আলী ও মোঃ নাছির উদ্দিন মজুমদারসহ ৩ জন মনোনয়নপত্র জমা দেননি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার