Featured

Type Here to Get Search Results !

বেলাল রহমান বিএনপির মিডিয়া ম্যানেজার মনোনীত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মিডিয়া ম্যানেজার মনোনীত হয়েছেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি বেলাল রহমান মজুমদার।

তিনি বিএনপি মনোনীত প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের সাথে মিডিয়া সেলের প্রধান হিসেবে সমন্বয় সাধন করবেন।

জানা গেছে, গত ২২ ডিসেম্বর ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে পরিচালিত এসম্পর্কিত একটি কর্মশালায় কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, তৃনমুল থেকে বেড়ে ওঠা বেলাল রহমান মজুমদার ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি লাকসাম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত।

মিডিয়া বান্ধব হিসেবে পরিচিত বেলাল রহমান মজুমদার  লাকসাম পৌরসভা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত বেলাল রহমান মজুমদার ইরুয়াইন এম.এ. বারী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কামিটির সভাপতি, উত্তর পশ্চিমগাঁও পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বাতাখালী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার