Featured

Type Here to Get Search Results !

লাকসামে শীতার্তদের মাঝে ভাইয়া গ্রুপের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভাইয়া গ্রুপের মানবিক সংগঠন আলি আরা ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার লাকসামে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোকছেদ আলীর নিজ গ্রাম ডুরিয়া বিষ্ণুপুরে সংগঠনের কর্ণধার মারুফ সাত্তার আলী রাসেলের ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে আলি আরা ফাউন্ডেশন। পাশাপাশি এ সংগঠনটি দেশের বিভিন্নস্থানে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ডুরিয়া বিষ্ণুপুর গ্রামের হতদরিদ্র মো. আনা মিয়া কম্বল পেয়ে বললেন, ‘এই কম্বল পেয়ে আমি অনেক খুশি। এ বছর কোম্পানি সাহেবের ছেলে ছাড়া আর কেউই খোঁজ নেয়নি।’ একই গ্রামের দুদু মিয়া বলেন, ‘এবারের শীত খুব বেশি। এই কম্বল পেয়ে বেশ উপকার হবে।’

প্যাসিফিক কনজ্যুমার গুডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ বলেন, ‘আলি আরা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এ সংগঠন দেশের সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশা লাগবে প্রতিনিয়ত কাজ করছে। আগামী দিনেও মানবিক এ সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করছি।’

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.'র ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন মুরাদ, ভাইয়া গ্রুপের জিএম (এইচআর এডমিন) মাহফুজুল ইসলাম চৌধুরী, হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল ও মো. আদম আলী, লাকসাম পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূইয়া মিল্টন, ভাইয়া গ্রুপের সিকিউরিটি কর্মকর্তা মো. সুলতান আলম, হাজী মোকছেদ আলী টাওয়ারের ম্যানেজার মো. জসিম উদ্দিন, মো. কামাল হোসেনসহ সংগঠনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার