Featured

Type Here to Get Search Results !

কনকনে শীতে কম্বল নিয়ে দুস্থদের মাঝে এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: কনকনে শীতে গ্রামাঞ্চলের অসহায় দুস্থ মানুষের শীত নিবারণের উদ্যোগ নিয়েছে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে শীতার্তদের দ্বারে কম্বল নিয়ে ছুটছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারিচোঁ গ্রাম এবং ভূলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় শীতের তীব্রতায় কাঁপতে থাকা দরিদ্র ও অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামীহারা বৃদ্ধা বকুল আক্তার (ছদ্মনাম)। তিন সন্তানের জননী এই নারী জানান, চরম অভাবের কারণে শীতের রাতে গায়ে কাঁথা জড়িয়ে কোনোরকমে রাত কাটাতে হতো। কম্বল পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে এসিল্যান্ডের জন্য দোয়া করেন। আবেগে কাঁপা কণ্ঠে তিনি বলেন, “আল্লাহ তোমাকে ভালো রাখুক মা।”

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলাকালে আমুয়া গ্রামে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, স্বেচ্ছাসেবকদল নেতা ইউসুফ, আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, প্রশাসনের এমন উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার