Featured

Type Here to Get Search Results !

ভোট কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের প্রার্থী এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এবার নির্বাচনে কেউ ভোট কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে।

তিনি বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন- যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দিব।

ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারের বিরাল্লা এলাকায় মঙ্গলবার এক উঠান বৈঠকে তিনি এসব  কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। নানা বয়সী ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার