সোমবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ূম অডিটোরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।
২০২৬ সেশনের নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মু. সাইফুল ইসলামকে মনোনীত করেন।
বিশেষ মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সম্পন্ন হয়।







.jpg)


