Featured

Type Here to Get Search Results !

লাকসামের মিশ্রি গ্রাম থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী অভিযানে কুমিল্লার লাকসামে মো. আজাদ হোসেন (৩৪) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজাদ লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের মিশ্রী গ্রামের আমির হোসেন ছেলে। শুক্রবার রাত সাড়ে ৩টায় এসআই নেয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে লাকসাম থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আজাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ২০২৫ সালের ৭ এপ্রিল মাদক নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এছাড়াও ২০২১ সালের ১০ জানুয়ারি কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালত একই আইনে অপর একটি মামলায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্র্ম কারাদন্ডে দন্ডিত করে। লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অপর সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আজাদের শ্বশুর জাফর আহমেদ চলতি বছরের ১ এপ্রিল ২৫০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার